Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Dilip Ghosh : রেল দুর্ঘটনায় মমতার তোপ, পাল্টা তোপ দিলীপের

Dilip Ghosh and Mamata Banerjee
Dilip Ghosh and Mamata Banerjee

 

কলকাতা, ৫ জুন  : পয়েন্ট সিগনাল বদল করে দুর্ঘটনা ঘটানো হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ও ‘রেল কবচ তত্ত্ব’ খারিজ করে দিয়েছে রেল। এই দুর্ঘটনার নেপথ্যে কেন্দ্রের ব্যর্থতার প্রকাশ্য দাবি তুলেছেন মমতা। সোমবার পাল্টা তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

বালেশ্বর রেল দুর্ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ এনে সিবিআই তদন্তের সুপারিশ করেছিলেন রেলমন্ত্রী। সোমবার থেকে শুরু হয়েছে সেই তদন্ত। এ দিন সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমনে আসেন দিলীপবাবু। তিনি প্রশ্নের উত্তরে সাংবাদিকদের বলেন, “অনেক রকম প্রশ্ন উঠছে, এত বড় ঘটনা হয়েছে কারণটা কি? অনেক কিছু হতে পারে। পক্ষে-বিপক্ষে বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলছে। স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা আগামী দিনে না হোক তার জন্য সরকারের ব্যবস্থা হওয়া উচিত সেই জন্য সিবিআই তদন্ত দরকার।

দিলীপবাবু বলেন, “সিবিআই তদন্ত হলে সব কিছু তথ্য সামনে আসবে সবার ধারণা এরকমই থাকে। সরকার চেয়েছে সেটা যদি সিবিআই তদন্ত হয় সত্য সামনে আসবে। মমতা ব্যানার্জি কী করেছেন আমরা জানি। তাঁর সময় প্রায় সাড়ে পাঁচশোর মত দুর্ঘটনা হয়েছে। সাড়ে আটশ ট্রেন লাইনচ্যুত হয়েছে। ১৪০০ এর মতো লোক মারা গেছে।

দিলীপবাবু বলেন, “কে তিনি, এখন বড় বড় কথা বলছেন? তখন কেন লাগান নি কবজ তখন কেন আধুনিকরণ করেনি রেলের তাহলে এই সমস্যা হতো না। তখন রেলকে আটকে রেখেছিলেন ভাড়া বাড়তে দেবেন না সুবিধা দেবেন না। তাঁর মন্ত্রী দীনেশ ত্রিবেদী পরিবর্তন করতে চেয়েছিলেন। রেলমন্ত্রীকেই পাল্টে দিলেন উনি। রেল বাজেট পেশ করে আলোচনা করতেই পারলে না তার আবার বড় বড় কথা বলছেন।


You might also like!