
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোমবার জলপাইগুড়ি জেলার বানারহাটে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকার উত্তরবঙ্গের উন্নয়নের পাশপাশি জলপাইগুড়ি জেলার জন্য কী কী কাজ করেছেন, তার খতিয়ান এদিন তুলে ধরেন মমতা।
অপরদিক থেকে ওই মঞ্চে দাঁড়িয়েই কেন্দ্রকে নিশানা করলেন মমতা। জলপাইগুড়ির সভা থেকে রেশন নিয়ে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমরা বিনামূল্যে রেশন দেব বলেছিলাম, দিয়েছি। এখনও বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে।
আর অন্যদিকে ভোট সামনে এসেছে, সেই কারণে প্রধানমন্ত্রী বিনামূল্যে রেশনের কথা বলছেন। এতদিন মনে ছিল না। ভোট মিটে গেলে আর কিছুই দেবে না। আবার হারবে। ১৫ লাখ টাকা দেবে বলেছিল, সেটা কী আপনাদের দিয়েছিল? ভোটের আগে বলছে পাঁচ কেজি চাল দেবে। তাহলে কোভিডের পর কেন বন্ধ করে দিয়েছিলেন? আমরা তো কিছু বন্ধ করিনি।'
