West Bengal

3 years ago

Mamata Banerjee : অখিল-বিতর্ক আবহে বেলপাহাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee in Belpahari
Mamata Banerjee in Belpahari

 

কলকাতা, ১৫ নভেম্বর  : বিরসা মুন্ডার জন্মজয়ন্তী ঘিরে মঙ্গলবার জঙ্গলমহলের রাজনীতি সরগরম। এদিনই ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রীর সভা রয়েছে।

এদিন ঝাড়গ্রামের সাহাড়ি বেলপাহাড়িতে বিরসা মুণ্ডার মূর্তি উন্মোচন হবে। সেই মূর্তি উন্মোচন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কুচলাপাহাড়ির ফুটবল মাঠে দুপুরে সভা রয়েছে। সেখান থেকে বেশ কয়েকজনের হাতে পাট্টা তুলে দেবেন তিনি। মুন্ডা শিল্পীদের হাতে তুলে দেবেন ধামসা, মাদল।

ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের আগে মঙ্গলবার শাসক-বিরোধীর কর্মসূচি ঘিরে উত্তাপ বাড়ছে জঙ্গলমহলে। ২০১৯ সালে জঙ্গলমহল নিরঙ্কুশভাবে বিজেপির দখলে যায়। এই ফলাফল কার্যত নির্বাক করে দিয়েছিল তাবড় রাজনীতির কারবারিদের। রাজ্যের শাসকদলও কাটাছেঁড়া শুরু করে, কেন জঙ্গলমহলের মানুষ এভাবে তাদের থেকে মুখ ফেরাল। রাজনৈতিক মহলের মতে, এই মুহূর্তে বিজেপি অখিল গিরির মন্তব্যকে সামনে রেখে আদিবাসী আবেগ আরও কিছুটা উস্কে দিতে চাইছে। জঙ্গলমহলে এদিনের কর্মসূচিতে অখিল-প্রসঙ্গ তুলে জঙ্গলমহলের মন পাওয়ার চেষ্টা তাদের বহাল থাকে কি না সেদিকেই নজর থাকবে এদিন।


You might also like!