West Bengal

3 years ago

Maldah's little Mahfuz made a record:৮ মিনিটে ৫০টি কবিতা পাঠ, মালদহের ক্ষুদে মাহফুজ গড়ল রেকর্ড

50 poem in 8 minute by maldah boy
50 poem in 8 minute by maldah boy

 

মালদহ, ১২ মে : মাত্র ৮ মিনিটে ৫০টি কবিতা পাঠ করে মালদহের মাহফুজ রহমান নামে এক বালক ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেছে।

পাঁচ বছর সাত মাস বয়সের একরত্তি ছেলেটি বাগবাড়ির রাজনগর এলাকার বাসিন্দা। পেশায় অধ্যাপক বাবা মসফুদা রহমান এবং মা তাহেশিনা আফরিনসহ পরিবার বর্গ ও পাড়া প্রতিবেশী ছোট ছেলেটির জন্য গর্বিত। সাফল্য হিসেবে মাহফুজের হাতে তুলে দেওয়া হয়েছে মেডেল ও শংসাপত্র।

ক্ষুদের মা জানিয়েছেন, তাঁদের সন্তান মাত্র ৮ মিনিটে ৫০টি কবিতা সহজেই পাঠ করে। এ জন্য সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেছে।


You might also like!