
মহিষাদল, ৮ জানুয়ারিঃ পূর্ব মেদিনীপুর জেলায় মহিষাদল ব্লকের মহিষাদল রাজ হাইস্কুলে এই স্কুলে বর্তমান ছাত্র-ছাত্রী সংখ্যা ৮৫০। তারমধ্যে সংখ্যালঘু ছাত্র-ছাত্রী ৩৫০ মুসলিম ছাত্রদের মিড ডে মিলে মরা মুরগির মাংস খাওয়ান হচ্ছে। নিয়ম অনুযায়ী মুরগীর মাংস হালাল করা হয়নি বলেই দাবী। আজ স্কুল খোলা মাত্র স্কুলের মধ্যে শিক্ষকের রুমে ঢুকে শিক্ষককে হুমকি দেয়। জবাই করা মাংস খাওয়াতে হবে কেন মুরগিকে মেরে সেই মাংস খাওয়ানো হবে তার দাবিতে প্রধান শিক্ষকের অপসারণ তারা দাবি করে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
মুসলিম সম্প্রদায়ের দাবি মুরগিকে হালাল করতে হবে তাহলে হিন্দুরা যদি বলে আমরা ওই হালাল মাংস খাব না তাহলে কি হবে। এ নিয়ে সমস্যায় স্কুলের প্রধান শিক্ষক। স্কুলের প্রধান শিক্ষক উত্তম তুঙ্গ বলেন মরা মাংস খাওয়ানো হয়নি আমাদের হিন্দু মতে যেভাবে মুরগি মারা হয় সেই ভাবেই সেই মুরগি মেরে কেটে আনা হয়। অ্যাসিস্ট্যান্ট শিক্ষক ও স্কুলের পরিচালন কমিটি সবাই ভুল স্বীকার করতে বাধ্য করে।
