Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Madhavadanga youth killed in Karamandal Express accident:করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত মাধবডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের যুবক তরুণ রায়ের দেহ ফিরল বাড়িতে

Madhavadanga youth killed in Karamandal Express accident
Madhavadanga youth killed in Karamandal Express accident

 

ময়নাগুড়ি, ৬ জুন : ময়নাগুড়িতে ফিরল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত মাধবডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের যুবক তরুণ রায়ের দেহ। মঙ্গলবার সকালে বালাসোর থেকে তরুণের দেহ জেলা প্রশাসনের সহযোগিতায় জলপাইগুড়িতে আসে। তারপর দেহ নিয়ে আসা হয় মৃত যুবকের গ্রাম বিন্নাবাড়িতে। কান্নায় ভেঙে পড়েন তরুণের আত্মীয়, পরিজন থেকে শুরু করে গ্রামের বাসিন্দারাও।

ছেলের মৃত্যুর খবর শোনার পর থেকে দুবার জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি করা হয় তরুণের মা সুমিত্রা রায়কে। এদিন দেহ বাড়িতে নিয়ে আসার কিছু সময় আগে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। তরুণের বোন স্বপ্না রায় বলেন, ‘পুজোর সময় দাদার বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু পুজোর অনেক আগেই দাদা কফিনবন্দি হয়ে বাড়ি ফিরল।’ ঘটনার জেরে শোকের ছায়া গ্রামে।


You might also like!