Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

West Bengal

4 months ago

Weather forercast of Bengal: নিম্নচাপের ভ্রুকুটি, পুজোর মুখে বৃষ্টি নিয়ে বাড়ছে দুঃশ্চিন্তা

Weather forercast of Bengal
Weather forercast of Bengal

 

কলকাতা, ২৩ সেপ্টেম্বর : পুজো যত এগিয়ে আসছে, বৃষ্টিও বাড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টি কমতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, ষষ্ঠীর দু’দিন আগে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার জেরে পুজোয় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার, অর্থাৎ তৃতীয়া থেকেই সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের সাবধান করে দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের অন্তত ৪টি জেলায় আগামী কয়েক দিনে ভারী বৃষ্টি হতে পারে। সেই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। ইতিমধ্যেই বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে। মঙ্গলবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন শহর ও শহরতলির আকাশ। দফায় দফায় বৃষ্টিও হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। বৃষ্টির সঙ্গে চলতে পারে বজ্রপাতও।

পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলবর্তী উত্তর বঙ্গোপসাগরে ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকে ঝোড়ো আবহাওয়া থাকতে পারে। উত্তাল হতে পারে সমুদ্র। হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪৫ কিলোমিটার বা তারও বেশি বেগে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম।

You might also like!