
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আপনার জীবনের মুল্যবান কিছু পরীক্ষার মার্কশিট অবশ্যই আপনাকে যত্ন করে রাখতে হবে , তবে অনেকসময়ই ভুলবশত হারিয়ে যেতে পারে এই মার্কশিট বা পরীক্ষা সংক্রান্ত ডকুমেন্ট । সেক্ষেত্রে এবার সুবিধা নিয়ে আসতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 'অনলাইন স্টুডেন্ট পোর্টাল' চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যার মাধ্যমে প্রার্থীরা উচ্চমাধ্যমিকের ডুপ্লিকেট রেজিস্ট্রেশন, ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড, ডুপ্লিকেট মার্কশিট, ডুপ্লিকেট মাইগ্রেশন ইত্যাদির জন্য আবেদন করতে পারবেন। সেইসঙ্গে রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেটে কোনও ভুল সংশোধন করতে হলেও ওই পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আগামী 1 সেপ্টেম্বর সংশ্লিষ্ট পোর্টালটি চালু করতে চলেছে সংসদ।
বিজ্ঞপ্তির মাধ্যমে সংসদের তরফে জানানো হয়েছে, আগ্রহীরা প্রার্থীদের ডুপ্লিকেট নথি পাওয়ার এবং সংশোধনের জন্য় https://wbchseapp.wb.gov.in/portaUdash board_student-তে আবেদন করতে হবে। আগামী 1 সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট পোর্টালটি চালু হয়ে গেলে আর অফলাইনে এই সংক্রান্ত কোনও কিছুর আবেদনই নেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছে সংসদ।
