Breaking News
 
Abhishek Banerjee : এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার? শান্তিনিকেতন সংক্রান্ত নোটিসে রাজনৈতিক তোলপাড় Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের Jahangir Khan :ফলতায় বড় রাজনৈতিক মোড়! ভোটের লড়াই ছাড়লেন জাহাঙ্গির, তোপ বিরোধীদের Chicken neck : জাতীয় নিরাপত্তায় বড় পদক্ষেপ, চিকেনস নেকের গুরুত্বপূর্ণ জমি কেন্দ্রকে দিল রাজ্য সরকার Amit Shah : ‘মাওবাদীদের অস্তিত্ব শেষের পথে’, বস্তারে দাঁড়িয়ে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

 

West Bengal

2 years ago

Leopard skin smuggling attempt in Meteli:মেটেলিতে চিতাবাঘের চামড়া পাচারের চেষ্টা, ধৃত ৪

Leopard skin
Leopard skin

 

চালসা, ২৭ মে  : চিতাবাঘের চামড়া সহ গ্রেফতার করা হল ৪ জনকে। শুক্রবার রাতে মেটেলি ব্লকের মূর্তি ডিভিশন চা বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গোপন সূত্রে খবর পেয়ে গরুমারা বন্যপ্রাণী বিভাগ ও মেটেলি থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের ধরে ফেলে। রাতেই ৪ জনকে গরুমারা নর্থ রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের চামড়া উদ্ধার হয়েছে। সেটিকে অন্য কোথাও পাচারের চেষ্টা চলছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

রাতে ধৃতদের মেটেলি থানার পুলিশ হেফাজতে রাখা হয়। শনিবার তাদের চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার পর জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। কিভাবে তাদের কাছে ওই চিতাবাঘের চামড়া এল, ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সেসব বিষয়ে তদন্ত শুরু হয়েছে।


You might also like!