West Bengal

3 years ago

Naxalbari: নকশালবাড়িতে ভেঙে ফেলা হল লেনিনের মূর্তি

Lenin's statue was demolished in Naxalbari
Lenin's statue was demolished in Naxalbari

 

নকশালবাড়ি, ৮ মার্চ : মঙ্গলবার রাতের অন্ধকারে নকশাল আন্দোলনের পীঠস্থান শিলিগুড়ির নকশালবাড়িতে ভেঙে ফেলা হল লেনিনের মূর্তি। বুধবার সকালে ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

বেঙ্গাইজত এলাকায় পাশাপাশি রয়েছে কাল মার্কস, ফ্রেডারিক এঙ্গেলস, লেনিন ও স্ট্যালিনের মূর্তি। এরমধ্যে লেনিনের মূর্তিটি কে বা কারা ভারী কিছু দিয়ে আঘাত করে ভেঙে ফেলেছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ স্থানীয় সিপিআই(এমএল) কর্মী-সমর্থকরা। তাঁরা প্রশাসনের কাছে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নকশালবাড়ি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

You might also like!