Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Accident on Asian highway:গয়েরকাটায় এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনায় মৃত্যু বাম নেতার, গুরুতর আহত ২

Left leader dies in accident on Asian highway in Goerkata, 2 seriously injured
Left leader dies in accident on Asian highway in Goerkata, 2 seriously injured

 

গয়েরকাটা, ২৮ জুন  : জলপাইগুড়ির বানারহাটে এশিয়ান হাইওয়ে ৪৮-এ ছোট গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় মৃত্যু হল এক সিপিআইএম নেতার। গুরুতর আহত হয়েছেন দু’জন। বুধবার ঘটনাটি ঘটেছে ।

জানা গেছে, মৃত সিপিআইএম নেতার নাম কানু রায় (৫৫)। তিনি সারা ভারত কৃষক সভার বানারহাট ব্লক কমিটির সম্পাদক ছিলেন। বাড়ি বানারহাটের দুরামারি এলাকায়। এদিন দুপুরে কানু রায় সহ দু’জন বাইকে চেপে যাচ্ছিলেন। ধীরেন দোকান এলাকায় একটি ছোট গাড়ির সঙ্গে তাঁদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুই বাইক আরোহী ও ছোট গাড়িটির চালক গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কানু রায়কে মৃত বলে ঘোষণা করা হয়।

এদিকে, ঘটনার পর পুলিশ দেরি করে আসায় ক্ষোভ ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা। পরে ধূপগুড়ি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

You might also like!