West Bengal

3 years ago

Left activists lock the gate of the secretariat: ডিওয়াইএফআইয়ের উত্তরকন্যা অভিযান শুরুর আগেই সচিবালয়ের গেটে তালা বামকর্মীদের

Left activist lock the gate before start Uttarkanya campaign
Left activist lock the gate before start Uttarkanya campaign

 

শিলিগুড়ি, ১৩ এপ্রিল  : ডিওয়াইএফআইয়ের উত্তরকন্যা অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই বাম যুবকর্মীদের একটা ছোটো দল পুলিশের চোখে ধুলো দিয়ে উত্তরকন্যার গেটে তালা লাগিয়ে দেয়। পোস্টার নিয়েও স্লোগানও তোলে। বামেদের এই কৌশলের সামনে কার্যত হতভম্ব হয়ে পড়েন পুলিশকর্মীরা। পরে অবশ্য তাঁরা পরিস্থিতি সামাল দেন।

বৃহস্পতিবার মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে সিপিআইএমের যুব সংগঠন নানা দাবিতে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে । এদিন ডিওয়াইএফআইয়ের উত্তরকন্যা উত্তরকন্যা অভিযানে পুলিশকে বোকা বানালো বাম যুবককর্মীরা। অভিযান আনুষ্ঠানিক ভাবে শুরুর আগেই বাম যুবকর্মীদের একটা ছোট দল পুলিশের চোখে ধুলো দিয়ে উত্তরকন্যার গেটে প্রতীকি তালা লাগিয়ে দেয়। গেটে টাঙিয়ে দেওয়া হয় সংগঠনের পতাকা। গেটের সামনে ছড়িয়ে দেওয়া হয় স্মারকলিপির প্রতিলিপিও। পোস্টার নিয়ে রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে স্লোগানও তোলে বাম-যুবকর্মীরা। বামেদের এই কৌশলের সামনে কার্যত হতভম্ব হয়ে পড়েন পুলিশকর্মীরা। পরে অবশ্য তাঁরা পরিস্থিতি সামাল দেন।

এদিন ডিওয়াইএফআইয়ের উত্তরকন্যা অভিযানকে আটকানোর জন্য তিনবাত্তি মোড় এলাকায় ব্যারিকেড করে পুলিশ। কিন্তু খানিকটা নিজেদের লুকিয়ে গেরিলা কায়দায় বাম যুবকর্মীদের একাংশ এদিন উত্তরকন্যার গেটের সামনে পৌঁছে যায়। এই ঘটনাকে নিজেদের সাফল্য হিসেবেই দাবি করছে বামেরা।

You might also like!