Breaking News
 
CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা Seventh state pay commission : রাজ্যে নতুন বেতন কমিশন, সপ্তম পে কমিশনের ঘোষণা শুভেন্দু সরকারের, ডিএ নিয়ে আপাত অনিশ্চয়তা West Bengal Education Department : শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নের উদ্যোগ, শিক্ষাদপ্তরের কাছে সাহায্যের আবেদন বিধায়ক শংকরের

 

West Bengal

2 years ago

Firearms recovered at Bhangar: ভাঙড়ে আইএসএফ কর্মীর বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ২

Fire Arms (Symbolic Picture)
Fire Arms (Symbolic Picture)

 

ভাঙড়, ১ জুলাই: পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে সন্ত্রাসে বিধ্বস্ত ভাঙড় থেকে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র। শনিবার আইএসএফ কর্মীর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ । এদিন সকালে আইএসএফ-এর দুই কর্মীর বাড়ি থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। কাশীপুর থানার পুলিশ গ্রেফতার করেছে দু’জনকে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াই এলাকায়।

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা রাজ্য। পঞ্চায়েত ভোটের আগেই মনোনয়ন পর্ব কালে ধ্বংসস্তূপে পরিণত হয় ভাঙড়, যা দেখেছে গোটা বাংলা। লাগুলি-বোমায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এর পর ফের সংবাদ শিরোনামে ভাঙড় । শনিবার সকালে ভগবানপুরের জিরানগাছায় বেআইনি অস্ত্র মজুতের অভিযোগে ২ আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ। পুলিশের দাবি, ধৃত রায়ান আলি মোল্লা ও জাহাঙ্গির মোল্লার কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ১০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর রায়ান আলি এবং জাহাঙ্গির মোল্লার বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র-কার্তুজ। দুজনেই আইএসএফ দলের কর্মী। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৈশাদ সিদ্দিকির বার বার শান্তির বার্তা দেওয়ার পরও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় পঞ্চায়েতের আগে উদ্বিগ্ন রাজনৈতিক মহল।

You might also like!