West Bengal

3 years ago

Kaliyaganj Conflict : নাবালিকাকে ধর্ষণ এবং খুনের অভিযোগ ঘিরে তুলকালাম কালিয়াগঞ্জে

Kaliaganj police station is burning
Kaliaganj police station is burning

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি উত্তর দিনাজপুরে  এক নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনা কে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল কালিয়াগঞ্জ । সূত্রের খবর থানা এবং ওই চত্বরের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের থামাতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাসের সেলও। ঘটনার জেরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। সংঘর্ষের জেরে জনা কয়েক পুলিশকর্মী জখম হয়েছেন বলে ও জানা গিয়েছে।  

মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জে থানা অভিযান কর্মসূচি পালনের ডাক দিয়েছিল রাজবংশী তফসিলি আদিবাসী সমন্বয় কমিটি। ওই কর্মসূচি থেকে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তোলা হয়। ওই কমিটির তরফে বহু মানুষ থানা অভিযান করেন। কর্মসূচির আগাম খবর পেয়ে থানার সামনে তিনটি জায়গায় ব্যারিকেড তৈরি করেছিল পুলিশে। অভিযোগ, সেই ব্যারিকেড ভেঙে দেন আন্দোলনকারীরা। এর পর, পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। পুলিশ পরিস্থিতি সামাল দিতে ছোড়ে কাঁদানে গ্যাসের শেল। 

এর পর আরো মারমুখী হয়ে ওঠে আন্দোলনকারীরা, তাঁরা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীরা থানায় ঢুকে ভাঙচুর চালান বলে অভিযোগ। আগুন লাগিয়ে দেওয়া হয় থানার একটি অংশে। অগ্নিকাণ্ডে পুড়ে যায় থানায় রাখা একাধিক বাইক। একই দাবিতে মঙ্গলবার রায়গঞ্জে পুলিশ সুপারের দফতর ঘেরাও অভিযান করেছিল বিজেপি। সেই কর্মসূচি ঘিরেও ছড়ায় উত্তেজনা। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে দেন।

You might also like!