Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

2 months ago

Kajal Sheikh: জেলা পরিষদের অডিট নিয়ে বিস্ফোরক কাজল, দুর্নীতি প্রমাণে ছাড়বেন সভাধিপতি ও বিধায়ক পদ

Kajal Sheikh
Kajal Sheikh

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বীরভূম জেলা পরিষদের চলমান অডিট নিয়ে এবার মুখ খুললেন জেলা পরিষদের সভাধিপতি তথা হাসন বিধানসভার বিধায়ক কাজল শেখ। দুর্নীতির কোনও প্রমাণ পাওয়া গেলে পদ ছাড়ার ঘোষণা করে তিনি কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কাজল শেখ জানিয়েছেন, জেলা পরিষদের পূর্ণাঙ্গ অডিট হওয়া উচিত এবং তিনি চান তাঁর অনুপস্থিতিতেও এই প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হোক। তাঁর দাবি, “অডিট চলছে। আমি চাই, আমার অবর্তমানেই জেলা পরিষদের পূর্ণাঙ্গ অডিট হোক। আমি কোনও অন্যায়ের সঙ্গে আপস করিনি। যদি আমার বিরুদ্ধে কোনও দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, তাহলে সভাধিপতি ও বিধায়ক দুই পদ থেকেই ইস্তফা দেব।” 

প্রসঙ্গত, সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর বীরভূম জেলার ১১টি বিধানসভার মধ্যে ছয়টিতে জয় পায় বিজেপি এবং পাঁচটিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। হাঁসন বিধানসভা থেকে জয়ী হয়েছেন ফায়জুল হক ওরফে কাজল শেখ। পাশাপাশি নানুর বিধানসভায় দলের প্রার্থী বিধান চন্দ্র মাঝির জয়ের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি বীরভূম জেলা পরিষদের সভাধিপতির দায়িত্বেও রয়েছেন। নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে কাজল শেখ বলেন, “১৯৯৩ সাল থেকে রাজনীতি করছি। বাম আমলে নানুর, লাভপুর, আউসগ্রাম ও কেতুগ্রাম থানায় আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা হয়েছিল। তখন থেকেই বামফ্রন্টের বিরুদ্ধে সক্রিয় রাজনীতি করে আসছি। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করেছি। তবে মানুষ পরিবর্তন চেয়েছেন। কেন সেই সিদ্ধান্ত নিয়েছেন, তা তাঁরাই ভালো বলতে পারবেন। সেই রায়কে আমি সম্মান জানাই।” জেলা পরিষদে কেন্দ্রীয় প্রতিনিধিদলের অডিট প্রসঙ্গে তিনি বলেন, “অডিটে প্রকৃত সত্য সামনে আসুক। তারপরই আমি জেলা পরিষদে যাব। তার আগে নয়। যদি আমার নামে কোনও দুর্নীতি বা অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে এক মুহূর্তও পদে থাকব না।” 

একইসঙ্গে বালি, পাথর, কয়লা বা গোরু পাচারের সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলেও দাবি করেন কাজল শেখ। তিনি বলেন, “জেলার কোনও বালি মাফিয়ার সঙ্গে আমার যোগাযোগ নেই। ডেউচা-পাঁচামির পাথর খাদানেও আমি কোনও দিন পা দিই নি।”দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুদিন কোনও সাংগঠনিক বা প্রশাসনিক পদ না পেলেও দলের প্রতি কোনও ক্ষোভ নেই বলেও জানান কাজল। তবে আক্ষেপের সুরে বলেন, “রাজনীতিতে কখনও কখনও দু’পা পিছিয়েও যেতে হয়। মানুষের সঙ্গে কিছুদিনের জন্য ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হয়েছে। সেই দূরত্ব দূর করার চেষ্টা করব। জেলা পরিষদেও যাব, হাঁসন বিধানসভাতেও মানুষকে পরিষেবা দেবো।” 

You might also like!