
শিলিগুড়ি, ২২ অক্টোবর : অগ্নিকান্ডের ঘটনা ঘটল শিলিগুড়ি জংশনে। অল্পের জন্য বড়সড়ো অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেল শিলিগুড়ি জংশনের যাত্রী প্রতীক্ষালয়। শনিবার সকালে স্থানীয় মানুষজন যাত্রী প্রতীক্ষালয়ের পাশে জঞ্জালের মধ্যে আগুন জ্বলতে দেখেন। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে। রেলকর্মী ও স্থানীয়দের কিছুক্ষনের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে। আগুন নিভে যাওয়ার পরই দমকলের একটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। অনুমান করা হচ্ছে শিলিগুড়ি জংশনের যাত্রী প্রতীক্ষালয়ের পাশে থাকা কাগজের স্তূপ কোনওভাবে আগুন লাগে। সময় মত আগুন নেভান সম্ভব না হলে বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল।
