Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Justice Gangopadhyay:প্রাথমিক মামলায় সিবিআই, ইডির সমন্বয়ের 'অভাবে' ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়

Justice Gangopadhyay
Justice Gangopadhyay

 

কলকাতা, ১ ডিসেম্বর : প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় ইডি-সিবিআইয়ের সমন্বয় নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।সিবিআইকে ইডির সঙ্গে কথা বলে চার্জশিট তৈরি করতে বলেছেন তিনি। জানিয়েছেন, এই প্রাথমিক মামলার পরিণতিও অতীতের সারদা মামলার মতো হয়ে যাক, তা তিনি চান না। আর তদন্তকারী সংস্থাকেই তা নিশ্চিত করতে হবে।

প্রাথমিক মামলায় এর আগে একটি চার্জশিট তৈরি করেছিল সিবিআই। তাদের বিশেষ তদন্তকারী দলের (সিট) প্রধান অশ্বিন শেণভি জানান, দ্বিতীয় চার্জশিট তৈরি করা হবে শীঘ্রই। তখনই বিচারপতি ইডির প্রসঙ্গ টেনে আনেন। জানান, ইডির সঙ্গে খুব বেশি যোগাযোগ রাখেনি সিবিআই। তাই চার্জশিটে প্রাথমিক মামলার সব অভিযুক্তের নাম নেই। অবিলম্বে ইডির সঙ্গে সিবিআইকে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন তিনি।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, সিবিআই শুক্রবারই ইডির সঙ্গে প্রাথমিক মামলার অভিযুক্তদের বিষয়ে আলোচনা করবে। কী পদক্ষেপ করা হল, তা আগামী শুনানিতে জানাতে হবে আদালতকে। আগামী ২১ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

You might also like!