West Bengal

2 years ago

ISF worker beaten in Duttapukur:দত্তপুকুরে প্রহৃত আইএসএফ কর্মী; অভিযুক্ত শাসকদল, শান্তি ফেরাতে নামল পুলিশ ও র‍্যাফ

ISF worker beaten in Duttapukur
ISF worker beaten in Duttapukur

 

দত্তপুকুর (উত্তর ২৪ পরগনা), ২৪ জুলাই : পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা থামছেই না, এবার উত্তর ২৪ পরগনার জেলার দত্তপুকুরে আইএসএফ কর্মীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় শাসকদলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে আইএসএফ। দত্তপুকুর থানার অন্তর্গত কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের করেয়া কদম্বগাছি স্টেশন রোড এলাকার ঘটনা।

স্থানীয় সূত্রের খবর, রবিবার রাতে কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের করেয়া কদম্বগাছি স্টেশন রোড এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন ওই আইএসএফ কর্মী। তখনই মাহবুব হাসান এবং তাঁর অনুগামীরা তাকে মারধর করে বলে অভিযোগ। তৃণমূলের হামলার ঘটনার পর প্রচুর আইএসএফ কর্মী এলাকায় জড়ো হন বলে অভিযোগ। খবর পেয়ে দত্তপুকুর থানার পুলিশ ও র‍্যাফ ঘটনাস্থলে আসে, শান্তি ফেরাতে নামল পুলিশ ও র‍্যাফ। আইএসএফের অভিযোগ, চায়ের দোকানে বসে থাকা তাঁদের কর্মীকে মারধর করে ওই তৃণমূল নেতা ও তাঁর অনুগামীরা।


You might also like!