West Bengal

3 years ago

ISF :ভাঙড়ে আইএসএফ শিবিরে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন ১০০ জন কর্মী

RSF
RSF

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ভাঙন আইএসএফ শিবিরে। এলাকার অনুন্নয়নকে সামনে রেখে প্রায় ১০০ জন আইএসএফ কর্মী যোগদান করলেন তৃণমূলে। প্রসঙ্গত, সম্প্রতি ভাঙড়ের পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। জানা গিয়েছে, সওকত মোল্লার হাত ধরেই প্রায় ১০০ জন আইএসএফ কর্মী তৃণমূলে যোগদান করেছেন। তবে এই যোগদানের নেতৃত্বে ছিলেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা কাইজার আহমেদ। বুধবার রাতে জীবনতলা এলাকায় এই যোগদান পর্ব সম্পন্ন হয়েছে।

দলবদলকারী আইএসএফ কর্মীরা জানিয়েছেন, নওশাদ সিদ্দিকী বিধায়ক হবার পরেও এলাকায় কোনরকম উন্নয়ন হয়নি। এমনকি বিপদের সময়ে তাঁকে পাওয়াও যায়না। আর সে কারণেই তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ওপর এবার ভরসা করে এগিয়ে যেতে তৃণমূলের যোগদান করেছেন। খুব স্বাভাবিকভাবেই সওকত মোল্লা ভাঙড়ের পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পর আইএসএফ শিবিরে এই ভাঙন কার্যত যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই ভাঙন নিয়ে এখনও পর্যন্ত আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

You might also like!