Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

West Bengal

2 years ago

West Bengal CPM:বামেদের মিছিল, ইনসাফ যাত্রার রিলে অরিজিৎ, কেকের গান! সলিল, হেমাঙ্গদের স্লো'গান' কি বদলাল?

Is West Bengal CPM on the way to change on cultural lines
Is West Bengal CPM on the way to change on cultural lines

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০২৪- এর লোকসভা নির্বাচনের আগে নতুনত্বের ছোঁয়া বামেদের প্রচারে। দীর্ঘদিন ধরে বঙ্গ সিপিএমের বিরুদ্ধে কর্মী সমর্থকদের অভিযোগ ছিল নতুন প্রজন্মের কথা ভাবছে না সিপিএম (CPIM)। তাই এবার বাম যুব সংগঠন (DYFI) এর ইনসাফ যাত্রার প্রচারে ইন্ডিয়ার জার্সি পরে পথে নেমেছিলেন মীনাক্ষী, প্রতীক উর, সৃজনরা। ভিডিওর রিলের সঙ্গেও জুড়ছে কেকে, অরিজিৎ সিং এর জনপ্রিয় সব হিন্দি গান। সেসব ভিডিয়ো আপলোড হয়েছে, অফিসিয়াল পেজ থেকেই। তবে এক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে, স্লো’গান’এর ভাষা কি বদলাল?

এক সময় ‘পথে এবার নামো সাথী’ কিংবা ‘ওরা আমাদের গান গাইতে দেয় না’, অথবা ‘হেই সামাল হো’, সাবেক বামেদের মিছিলে, প্রচারে হেমাঙ্গ বিশ্বাস সলিল চৌধুরীদের এই সব সৃষ্টিই ছিল স্লো’গান’ হয়ে। যদিও দলের তরফে স্পষ্ট বলা হচ্ছে, পুরনো ঘরানাকে অস্বীকার করার কোনও প্রশ্নই নেই। সেসব সৃষ্টি শাশ্বত। ওয়াকিবহাল মহল মনে করছেন , নিজেদের ইতিহাস ধরে রেখে নতুনত্বকেও আধার করেই প্রচারে শান দিতে চাইছে বঙ্গ বামেরা।


You might also like!