West Bengal

3 years ago

Shishu Kishore Mancha: ডুয়ার্স উৎসবে আলিপুরদুয়ারে শিশু কিশোর মঞ্চের উদ্বোধন

Shishu Kishore Mancha
Shishu Kishore Mancha

 

আলিপুরদুয়ার, ৮ জানুয়ারি  : ডুয়ার্স উৎসবে শিশু কিশোর মঞ্চের উদ্বোধন হল। রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর সহ অন্যান্যরা। ডুয়ার্স উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ শিশু কিশোর মঞ্চ। এই মঞ্চে প্রতিদিনই বিভিন্ন প্রতিযোগিতা চলবে, আবার আমন্ত্রিত শিল্পীদের দিয়েও হবে অনুষ্ঠান।

এদিন এই মঞ্চের পাশে বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। ডুয়ার্স উৎসব সংস্কৃতি(শিশু) উপ সমিতির আহ্বায়ক উৎসেন্দু তালুকদার বলেন, ‘শিশুদের জন্য রক্তদান করুন থিমে প্রথমবার এই শিবির আয়োজন করা হয়। বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বিভিন্ন বিভাগের আটজন চিকিৎসক রয়েছেন।’

You might also like!