West Bengal

2 years ago

NF Rail :পশ্চিমবঙ্গে দুই সাংসদ খগেন ও দেবশ্রীর হাতে এনএফ রেলের দুটি এক্সপ্রেসের নতুন স্টপেজের সূচনা

West Bengal two MPs Khagen and Debashree inaugurated the new stops of two NF Rail Expresses.
West Bengal two MPs Khagen and Debashree inaugurated the new stops of two NF Rail Expresses.

 

গুয়াহাটি  : দুই সাংসদ খগেন মুর্মু এবং দেবশ্রী চৌধুরীর হাতে এনএফ রেলের দুটি এক্সপ্রেস ট্রেনের নতুন স্টপেজের সূচনা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে ১৪ সেপ্টেম্বর থেকে কুমেদপুর জংশনে ট্রেন নম্বর ১৩১৪৮/১৩১৪৭ বামনহাট-শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং ১৫ সেপ্টেম্বর থেকে ডালখোলা স্টেশনে ট্রেন নম্বর ১৩১৪২/১৩১৪১ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেসের দুই মিনিটের অতিরিক্ত স্টপেজ প্রদান করা হয়েছে।

লোকসভার সদস্য খগেন মুর্মু ১৪ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের কুমেদপুর জংশনে নতুন স্টপেজ সহ উত্তরবঙ্গ এক্সপ্রেসের সূচনা করেন। অন্যদিকে, সাংসদ (লোকসভা) দেবশ্রী চৌধুরী ১৫ সেপ্টেম্বর ডালখোলা স্টেশনে নতুন স্টপেজ সহ তিস্তা তোর্সা এক্সপ্রেসের সূচনা করেছেন। অনুষ্ঠানগুলিতে ডিভিশন থেকে বরিষ্ঠ রেলওয়ে আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নতুন স্টপেজ সম্পৰ্কে বিস্তারিত তথ্য দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, ট্রেন নম্বর ১৩১৪৮ বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস কুমেদপুর স্টেশনে ২০.২০ ঘণ্টায় পৌঁছবে এবং ২০.২২ ঘণ্টায় প্রস্থান করবে। ট্রেন নম্বর ১৩১৪৭ শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস কুমেদপুর স্টেশনে ০৩.৩৮ ঘণ্টায় পৌঁছবে এবং ০৩.৪০ ঘণ্টায় প্রস্থান করবে।

তিনি জানান, ট্রেন নম্বর ১৩১৪২ (নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ) তিস্তা তোর্সা এক্সপ্রেস ডালখোলা স্টেশনে ১৭.২৬ ঘণ্টায় পৌঁছবে এবং ১৭.২৮ ঘণ্টায় প্রস্থান করবে। ট্রেন নম্বর ১৩১৪১ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস ডালখোলা স্টেশনে ০০.০৮ ঘণ্টায় পৌঁছবে এবং ০০.১০ ঘণ্টায় প্রস্থান করবে।

সংশ্লিষ্ট অঞ্চলগুলির যে সমস্ত যাত্রী রাজ্যের রাজধানীতে যাতায়াত করেন তাঁদের জন্য এই দুটি ট্রেনের নতুন স্টপেজ বিকল্প ব্যবস্থা প্রদান করবে। এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইট ও এনটিইএস-এর মাধ্যমে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রা করার আগে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছেন তিনি।

You might also like!