West Bengal

3 years ago

Dilip Ghosh : 'মারতে এলে রসগোল্লা খাওয়াব', শিলিগুড়িতে দিলীপ ঘোষ

Dilip Ghosh
Dilip Ghosh

 

শিলিগুড়ি, ২৬ ফেব্রুয়ারি  : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলা ঘটনা নিয়েও সরব হয়েছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। রবিবার শিলিগুড়িতে চা চক্রে যোগ দিয়ে তৃণমূলের তাঁর হুঙ্কার, ‘মারতে এলে রসগোল্লা খাওয়াব?’


রবিবার শিলিগুড়ির চা চক্রের অনুষ্ঠানে দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং সেখানকার স্থানীয় নেতারা। সেই চা চক্রের অনুষ্ঠানে তৃণমূলকে সুদ সমেত ফেরত দেওয়ার বার্তা তিনি বলেন, ‘তৃণমূলের জন্য বিজেপির ওষুধ তৈরি আছে। নেতাদের বাড়ি ঘেরাও করে গোবর লেপে দেওয়ার কথাও শোনা গিয়েছে তাঁর গলায়। শনিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলা ঘটনা নিয়েও সরব হয়েছেন তিনি। বিজেপি কর্মীদের গ্রেফতারের প্রসঙ্গে পুলিশকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন বিজেপির এই সাংসদ। তিনি বলেছেন, “পুলিশ নপুংসক। ওরা এসব করবেই।” পাশাপাশি দিলীপের হুঙ্কার, “মারতে এলে রসগোল্লা খাওয়াব নাকি?”


কোচবিহারের দিনহাটায় অশান্তি প্রসঙ্গে দিলীপ আরও বলেছেন, “ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। লোক আর ভয় পাচ্ছে না। আমাদের ভয় দেখিয়ে থামানো যাবে না।”

You might also like!