West Bengal

3 years ago

Fog : কুয়াশার দাপট, উত্তরবঙ্গে বিপর্যস্ত বিমান ও ট্রেন পরিষেবা

Heavy fog, disruption of air-train services
Heavy fog, disruption of air-train services

 

বাগডোগরা, ২৭ ডিসেম্বর  : ঘন কুয়াশার জেরে দৃশ্যমান্যতা কম থাকায় বাগডোগরা বিমানবন্দরে বিপর্যস্ত বিমান পরিষেবা। মঙ্গলবার সকাল থেকে কোনও বিমান ওঠা-নামা করতে পারেনি। বিমান বাতিলের জেরে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

এদিন বিমানবন্দরে যে উড়ানগুলি আসার কথা ছিল, তা নির্ধারিত সময়ে নামতে পারেনি। উড়ানগুলি অন্য বিমানবন্দরে নামবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। দৃশ্যমান্যতা স্বাভাবিক হলেই বিমান নামতে পারবে বলে জানিয়েছে । এখনও পর্যন্ত তিনটি বিমান বাতিল হয়েছে। ভিস্তারা-দিল্লি-ডিব্রুগড়-বাগডোগরা, ইন্ডিগো-বেঙ্গালুরু-বাগডোগরা-বেঙ্গালুরু এবং ইন্ডিগো-হায়দরাবাদ-বাগডোগরা-হায়দরাবাদ বাতিল হয়েছে। এদিকে, কুয়াশার জেরে বিঘ্নিত ট্রেন চলাচলও। বহু ট্রেনই দেরিতে চলছে।

You might also like!