Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Health department job: স্বাস্থ্য দফতরের ৬০০০ নিয়োগ! পরিষেবায় ‘বড়’ বদল

Health Department 6000 appointments! 'Major' changes to services
Health Department 6000 appointments! 'Major' changes to services

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে তৎপর বর্তমান সরকার । সেই মাফিক প্রযুক্তিগত উন্নয়ন চলছে চিকিৎসা ক্ষেত্রে। এবার নিয়োগেও বিশেষ নজর রাজ্য। সূত্রের খবর, চলতি অর্থবর্ষে রাজ্য প্রায় সাড়ে ছয় হাজার চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কর্মী নিয়োগ করেছে । তথ্য অনুযায়ী, গত আট মাসে ওয়েস্ট বেঙ্গল হেল‌‌থ রিক্রুটমেন্ট বোর্ড ৬৩৫৬ জনের নিয়োগ প্যানেল প্রকাশ্যে এনেছে।

৬৩৫৬ জনের মধ্যে সবথেকে বেশি নিয়োগ হয়েছে নার্স। তাঁদের সংখ্যা ৪৮৬৩ জন। এর পরই আছেন চিকিৎসকরা। আট মাসে রাজ্যে প্রায় এক হাজার চিকিৎসক নিয়োগ করা হয়েছে। তাঁদের মধ্যে জিডিএমও, সহকারী অধ্যাপক এবং মেডিক্যাল অফিসাররাও রয়েছেন। অন্যদিকে মেডিক্যাল টেকনোলজিস্ট পদে সাড়ে পাঁচশোর কর্মী নিয়োগ করা হয়েছে। 

You might also like!