West Bengal

3 years ago

Hanuman Jayanti was celebrated in Bankura: বাঁকুড়ায় সাড়ম্বরে পালিত হল হনুমান জয়ন্তী

Hanuman Jayanti was celebrated in Bankura
Hanuman Jayanti was celebrated in Bankura

 

বাঁকুড়া, ৬ এপ্রিল : বাঁকুড়ায় সাড়ম্বরে পালিত হল হনুমান জয়ন্তী।শহরের দোলতলা, সতীঘাট কেশিয়াকোল সহ সমস্ত হনুমান মন্দিরে বিশেষ পূজা পাঠ, হোম অখন্ড হনুমান চলিসা পাঠের আয়োজন করা হয়।সতীঘাট শহরের প্রাচীন হনুমান মন্দিরে বুধবার থেকেই শুরু হয়েছে উৎসব। বুধবার সন্ধ্যায় ষ্টেশন মোড় থেকে এক বিশাল শোভাযাত্রা শহর পরিক্রমা করে।

কেশিয়াকোল হনুমান মন্দিরে বহু ভক্তের সমাগমে উৎসবের পরিবেশ।এলাকার বাসিন্দারা সপরিবারে অংশ নিয়েছেন মন্দিরের পূজাপাঠে।দুপুরে আয়োজন করা হয় পঙতি ভোজনের। রাসতলা মোড়ে নবনির্মিত হনুমান মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে বিরাট পূজা পাঠের আয়োজন করা হয়।সকালে মঙ্গলঘট নিয়ে শোভাযাত্রা বের হয়।

You might also like!