West Bengal

2 years ago

Gunfight again at Bishnupur-Churachandpur border:মণিপুরের বিষ্ণুপুর-চূড়াচাঁদপুর সীমান্তে ফের বন্দুকযুদ্ধ, হতাহত নেই, খবর সূত্রের

Gunfight again at Bishnupur-Churachandpur border
Gunfight again at Bishnupur-Churachandpur border

 

ইমফল, ১৬ জুলাই  : মণিপুরের বিষ্ণুপুর-চূড়াচাঁদপুর সীমান্তবৰ্তী এলাকায় ফের বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি।

বিশেষ এক সূত্রের খবর, গতকাল শনিবার রাতে বিষ্ণুপুর-চূড়াচাঁদপুর সীমান্তবৰ্তী গ্ৰামে বেশ কিছুক্ষণ গোলাগুলির ঘটনা সংগঠিত হয়েছে। মূলত বিষ্ণুপুর জেলার সীমান্তবৰ্তী তিনকাই খোলেনের কাছে এই সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। তবে সময়মতো নিরপত্তা বাহিনীর কড়া অবস্থানে কোনও প্রাণহানী বা ঘায়েলের মতো ঘটনা ঘটেনি। কিন্তু এর পর সংলগ্ন তাংবুহ গ্রামে অগ্নিসংযোগের ঘটনা সংগঠিত করেছে কতিপয় দুষ্কৃতী।

এদিকে গত ১৫ জুলাই মহিলা বিক্ষোভকারীরা ইমফল পশ্চিমের সেকমাই গ্রামে কুকি-জো আদিবাসীর মালিকানাধীন এলপিজি সিলিন্ডারবাহী তিনটি ট্রাক পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।


You might also like!