West Bengal

3 years ago

গরুপাচার কাণ্ডে এবার নজরে কেষ্টর দিদি-ভাগ্নে, বাড়িতে সিবিআই তল্লাশি

Anubrata Mondal
Anubrata Mondal

 

বীরভূম, ১৮ অক্টোবর:  মঙ্গলবার অনুব্রত মণ্ডলের দিদি শিবানী ঘোষের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। সঙ্গে ছিলেন বোলপুর স্টেট ব্যাঙ্কের এক মহিলা আধিকারিক। মূলত এই শিবানী ঘোষ অনুব্রত মণ্ডলের ভাগ্নে রাজা ঘোষের মা। পাশাপাশি শিব শম্ভু-এর রাইস মিলের মালিক এই শিবানী ঘোষ। তাঁর বাড়িতেই এবার হল সিবিআই তল্লাশি।

মঙ্গলবার শান্তিনিকেতনের পূর্বপল্লী গেস্ট হাউসে পৌঁছন সিবিআই-এর দুই প্রতিনিধি। সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে গরুপাচার মামলার তদন্তের জন্যই তারা পূর্বপল্লী গেস্ট হাউসে যান। পাশাপাশি এদিন বেশ কিছু ব্যাঙ্ক আধিকারিক এবং অনুব্রত ঘনিষ্ঠ বেশ কিছু ব্যবসায়ীদের এবং তৃণমূল নেতাকে তলব করা হয়। তাঁরা পূর্বপল্লী অস্থায়ী সিবিআই ক্যাম্প অফিসে এসে হাজিরা দেন।

সিবিআই পূর্বপল্লী ক্যাম্প অফিসে পৌঁছন নানুরের তৃণমূল নেতা তথা পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খানও। এই করিম খানের বাড়িতেও গরু পাচার মামলায় আগে তল্লাশি চালিয়েছিল সিবিআই, এরপরেই মঙ্গলবার তিনি হাজিরা দিতে পৌঁছন।

You might also like!