Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Goods derailed in Rangapani:রাঙাপানিতে লাইনচ্যুত মালগাড়ি, আটকে পড়ল কয়েকটি দূরপাল্লার ট্রেন

Goods derailed in Rangapani
Goods derailed in Rangapani

 

শিলিগুড়ি, ১৭ নভেম্বর : শিলিগুড়ির রাঙাপানি স্টেশনের অদূরে দুর্ঘটনার কবলে পড়ল একটি মালগাড়ি (বিটিপিএন ইঞ্জিন)। বৃহস্পতিবার রাত ১০.২০ মিনিট নাগাদ শিলিগুড়ি লাগোয়া রাঙাপানিতে ওই মালগাড়িটি (শুধুমাত্র তেল বহন) লাইনচ্যুত হয়। এর জেরে চটেরহাটে আটকে পড়ে এনজেপিগামী শতাব্দী এক্সপ্রেস। এনজেপিতে আটকে পড়ে ব্রহ্মপুত্র মেল-সহ একাধিক দূরপাল্লার ট্রেন।

রেল সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে এনআরএল-এ প্রবেশের সময় মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। ট্রেনের বগিগুলি মেন লাইনে আটকে যাওয়ার কারণে রেলগেট এবং মেন লাইন বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। সেখানে যায় রাঙাপানি ফাঁড়ির পুলিশও। ঘণ্টাখানেক বন্ধ থাকে রেল পরিষেবা। পাশাপাশি ফাঁসিদেওয়া-মেডিকেল মোড় রাজ্য সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে অন্য ইঞ্জিন লাগিয়ে মালগাড়িটি সরানো হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। খুলে দেওয়া হয় মেন লাইনও।


You might also like!