Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

UGC : এবার থেকে কলেজ, বিশ্ববিদ্যালগুলিতে থাকবে সেলফি জোন ! নির্দেশিকা ইউজিসির

UGC
UGC

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার থেকে কলেজ-বিশ্ববিদ্য়ালয়গুলিতে থাকবে সেলফি জোন । নয়া উদ্যোগ নিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউজিসি । সম্প্রতি, একটি নির্দেশিকা জারি করেছে ইউজিসি । নির্দেশিকায় বলা হয়েছে, দেশের প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘সেলফি পয়েন্ট’ তৈরি করতে হবে । আর এই সেলফি জোনের পটভূমিকা কী হবে সেই বিষয়েও নির্দেশিকায় বলা হয়েছে । ইতিমধ্যে কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপালদের কাছে ওই নির্দেশিকা পৌঁছে গিয়েছে ।

নির্দেশিকায় বলা হয়েছে, ‘সেলফি পয়েন্ট’-এর বিষয় ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ । ত্রিমাত্রিক পটভূমিকা অনুযায়ী তৈরি ‘সেলফি পয়েন্ট’গুলিকে শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ জায়গায় বসাতে হবে । শিক্ষার্থীদের উদ্দেশে ইউজিসির বার্তা, সেলফি পয়েন্টে গিয়ে সেলফি তুলে সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে হবে ।

কিন্তু কী কারণে এই উদ্যেোগ ? জানা গিয়েছে, ‘সেলফি পয়েন্ট’ তৈরির উদ্দেশ্য হল বিভিন্ন ক্ষেত্রে দেশের সাফল্য উদ্‌যাপন করা। বিশেষ করে শিক্ষানীতি নিয়ে করা পদক্ষেপগুলি তুলে ধরা ।

You might also like!