Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Firhad Hakim:অমিত মালব্যর টুইটের বিরুদ্ধে সরব ফিরহাদ

Firhad Hakim
Firhad Hakim

 

কলকাতা, ১৬ জুন: বিজেপির মুখপাত্র অমিত মালব্যর টুইটের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। শুক্রবার দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে ফিরাহাদ বলেন, "রাজনৈতিকভাবে না পেরে ব্যক্তিগত কুৎসা করে পায়ের নীচে মাটি পাওয়ার চেষ্টা চলছে। ”

প্রসগত, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি চলাকালীন ‘চোর, চোর’ স্লোগান দেওয়া হয় বলে একটি ভিডিয়ো শেয়ার করেন বিজেপির মুখপাত্র অমিত মালব্যর টুইট। ভিডিয়োতে দেখা গিয়েছে, অভিষেক সেই চিৎকার শুনে গাড়ি থেকে নেমে এলে পালিয়ে যায় ওই স্লোগানদাতারা। অমিত মালব্য তাঁর টুইটে লেখেন, ‘বাংলার সুপার সিএমকে চোর বলে ডাকছে একজন (যদিও এটা প্রথমবার নয়)। এরপরই তিনি গাড়ি থেকে নেমে নিরাপত্তারক্ষীদের নিয়ে ছুটে যান।’

যা নিয়ে এদিন ফিরহাদ হাকিম বলেন, “যারা নিজেরা চোর হয়, তাদের সকলকেই চোর বলে মনে হয়। রাজনৈতিকভাবে লড়াই হোক না, ব্যক্তি কুৎসা কেন? টোন টিটকিরি কেন? আমার কাজের থেকে বেশি ভাল কাজ তুমি করো। মানুষ তোমাকে সমর্থন করবে। টোন টিটকিরি করে কী লাভ? আমার একটা জায়গায় সংগঠন আছে, ১০-২০টা ছেলে আছে। কাউকে অপমান করতে পারি, চোর বলতে পারি। যখন তোমার নেতারা আমার এলাকায় আসবে, আমার তো সর্বত্র সংগঠন, তাহলে তো বেরোতে পারবে না রাস্তায়।”

একইসঙ্গে অভিষেকের গাড়ি থেকে নেমে এসে প্রতিবাদের পক্ষেও ফিরহাদ বলেন, “অন্যায় সবসময় মেনে নেওয়া যায় না। আজও তো কোনও কেস বিচার বিভাগ শাস্তি দেয়নি। শুধু কেন্দ্রীয় সংস্থা দিয়ে বদনাম করানোর চেষ্টা করা হয়েছে। কেন চোর হতে যাব আমরা? মানুষের কাজ করতে এলে চোর বলবে? আমার স্ত্রী, আমার বাচ্চাদের অপমান করা হবে? কীসের চোর আমরা? যে চোর আইন শাস্তি দেবে। আগে থেকে বলার অধিকার কে দিয়েছে?”

You might also like!