West Bengal

2 years ago

Fire in a cloth factory:পুনেতে কাপড়ের কারখানার গোডাউনে আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

Fire in a cloth factory
Fire in a cloth factory

 

পুনে, ১৪ জুলাই : মহারাষ্ট্রের পুনের ইয়েওয়ালেওয়াড়ি এলাকায় কাপড়ের কারখানায় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের প্রায় ১৫টি ইঞ্জিন। শুক্রবার সকালে কাপড়ের কারখানার গোডাউনে আগুন লাগে।

আগুন লাগার পরই ওই কারখানা থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। কীভাবে আগুন লাগল, তা স্পষ্ট নয়। এখনও পর্যন্ত এই ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি । আপাতত যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে, কাপড়ের গোডাউন হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। দমকলের আধিকারিকরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনাই তাঁদের প্রথম লক্ষ্য।


You might also like!