West Bengal

2 years ago

Fire in Asansol shopping mall: আসানসোলে সপিং মলে ভয়াবহ আগুন, এলাকায় চাঞ্চল্য

Fire in Asansol shopping mall (Collected)
Fire in Asansol shopping mall (Collected)

 

দুর্গাপুর, ২৩ জুলাই : ছুটির দিনে আসানসোলের একটি কমার্শিয়াল মার্কেটে শপিং মলে ভয়াবহ আগুন। আগুনে পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল ৮টা নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটে। এদিকে জনবহুল বাজারে আগুন লাগার খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

সূত্রের খবর, রবিবার সকাল ৮টা নাগাদ আসানসোলের ভাঙা পাঁচিল এলাকায় একটি শপিং মল থেকে আচমকা ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় লোকজন। সেই সময় অবশ্য ওই শপিং মল বন্ধ ছিল। কিছু ক্ষণের মধ্যেই দেখা যায় দাউদাউ করে জ্বলছে আগুন। স্থানীয় বাসিন্দারা খবর দেন দমকলে। খবর পেয়ে পৌঁছয় দমকল। এর পর একে একে বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন পৌঁছয় ওই এলাকায়। শুধু আসানসোল নয়, দুর্গাপুর থেকেও আনা হয় ইঞ্জিন। শুরু হয় আগুন আয়ত্তে আনার কাজ। খবর দেওয়া হয় ওই শপিং মলের কর্মীদেরও। কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে অগ্নিকাণ্ডের খবরে আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। কারণ, ওই শপিং মলের আশপাশে জনবসতি রয়েছে। ফলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়। তবে কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।

You might also like!