Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Panchayat Election: ১৮ সেপ্টেম্বর পঞ্চায়েত মামলার চূড়ান্ত শুনানি

Calcutta High Court
Calcutta High Court

 

কলকাতা, ২৪ আগস্ট  : পঞ্চায়েত ভোট মামলার চূড়ান্ত শুনানি হবেআগামী ১৮ সেপ্টেম্বর। বৃহস্পতিবার শুনানির জন্য নির্দিষ্ট ছিল এ ব্যাপারে ২৬টি মামলা। তার মধ্যে থেকে চারটি মামলাকে নির্দিষ্ট করে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী ১৮ সেপ্টেম্বর মূলত এই চারটি মামলার আইনি বিষয় নিয়ে শুনানি হবে।

পঞ্চায়েত ভোটে রাজ্যের বিভিন্ন অঞ্চলে আইনশৃঙ্খলার অবনতি হয়। কোথাও কোথাও তা মাত্রা ছাড়িয়ে যায়। বেশ ক’জন হতাহত হন বলেও খবর। এর পর ব্যালটপেপার উদ্ধার নিয়েও অশান্তির অভিযোগ আসে বিস্তর। ফলে আদালতে অনেকেই সুবিচার চেয়েছেন। প্রধান বিচারপতির নির্দেশ, অভিযোগের প্রতিটি বিষয় নির্বাচনী আইনের দিক থেকে গ্রহণযোগ্য কি না, তা ব্যাখ্যা করতে হবে। ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, মূল মামলাগুলির সঙ্গে ১৮ সেপ্টেম্বর আদালত অবমাননা সংক্রান্ত মামলাগুলিরও শুনানি হবে।


You might also like!