
মুর্শিদাবাদ, ২৬ জুলাই: ভোট মিটলেও মুর্শিদাবাদে অব্যাহত বোমা উদ্ধার। বোমা বাধার চক্রের দুষ্কৃতীদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে তথ্য পেয়ে মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার পুলিশ সুন্দরপুর এলাকার দ্বারকা নদী বাঁধে তল্লাশি চালিয় দু'টি কন্টেইনার ভর্তি বোমা উদ্ধার করে।
অন্যদিকে, গতকাল সকালে জেলার হরিহরপাড়া ও নওদা সীমান্তের দিলালপুর এলাকায় বোমা ভর্তি দু'টি নাইলনের ব্যাগ উদ্ধার করে পুলিশ। তাতে ১৮ টি সকেট বোমা ছিল। অনুমান করা হচ্ছে, শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে এগুলি ব্যাবহার করা হত। এদিকে, বুধবার সকালে বীরভূম জেলার সিউড়ি থানার অন্তর্গত আলুন্দাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধল্লা গ্রামের শাহের পুকুরপাড় থেকে ৩ ড্রাম তাজা বোমা উদ্ধার করল পুলিশ।
