Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Vaidyabati :বৈদ্যবাটিতে গঙ্গার ভাঙন ব্যাপক আকার নিচ্ছে

Erosion of the Ganges is taking a massive form in Vaidyabati
Erosion of the Ganges is taking a massive form in Vaidyabati

 

হুগলি, ৮ আগস্ট : একটু একটু করে এগিয়ে আসছে গঙ্গা। আর তার জেরেই বেশ কয়েকটি বাড়িতে দেখা দিয়েছে ফাটল। ঘটনা হুগলির বৈদ্যবাটির ১৬ নম্বর ওয়ার্ডের রাজবংশী পাড়ার।

বাড়িগুলি ঘুরে দেখলেন বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান পিন্টু মাহাত। এলাকার মানুষের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। স্থানীয়দের বক্তব্য, একাধিকবার বিভিন্ন অধিকারিক এলাকা পরিদর্শন করে গিয়েছেন, কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি।

ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। রাজবংশী পাড়ায় গঙ্গার পাড়ে শতাধিক পরিবারের বাস। তাদের মধ্যে অনেকেই মৎস্যজীবী। বাণ এলেই ফুলেফেঁপে ওঠে গঙ্গা। তাতেই ক্ষতিগ্রস্ত হয় গঙ্গার পাড়ে থাকা ওই বাড়িগুলি। ইতিমধ্যে সাত থেকে আটটি বাড়ি ভাঙনের ফলে তলিয়ে যেতে বসেছে। দাবি, যেভাবে ভাঙন শুরু হয়েছে তাতে একটু একটু করে পাড় ভাঙতে ভাঙতে প্রায় ২০ থেকে ২৫ ফুটের নদী গর্ভে তলিয়ে গিয়েছে।

গঙ্গার পাড় ভাঙনের ফলে ঘাটে থাকা বাড়িগুলোতে ফাটল ধরেছে। শুধু বাড়িই নয়, গঙ্গার পাড়ে থাকা বড় বড় গাছও তলিয়ে যাচ্ছে। বিপদজ্জনক হয়ে উঠেছে বাড়িগুলি। ঝুঁকি থাকলেও বাধ্য হয়ে তাতেই চলছে বসবাস।

ওই এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের একাংশের অভিযোগ, বিগত বেশকিছু বছর ধরে পরিস্থিতি একই অবস্থায় রয়েছে। বরং দিন দিন যেভাবে গঙ্গার ভাঙন বাড়ছে তাতে তীরবর্তী গোটা অঞ্চলটাই তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা তাঁদের।


You might also like!