
হাজারীবাগ, ৫ জুন : সোমবার ঝাড়খন্ডের হাজারীবাগের মিশন রোডে বালি ব্যবসায়ী সঞ্জয় সিং-এর বাড়িতে অভিযান চালাচ্ছে ইডি-র পাঁচ সদস্যের একটি দল।
প্রসঙ্গত, ধানবাদে সঞ্জয় সিংয়ের অংশীদার ব্যবসায়ী জগনারায়ণ সিংয়ের বাড়িতেও ইডির অভিযান চালানো হচ্ছে। বিষয়টি বিহারের ঔরঙ্গাবাদে সাইড মাইনিংয়ের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
