Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Illegal sand mining:বালি খাদান মামলার তদন্তে ফের সক্রিয় ইডি

ED is active again in the investigation of the sand pit case
ED is active again in the investigation of the sand pit case

 


দক্ষিণ ২৪ পরগনা, ২৩ আগস্ট  : বুধবার সকাল সকাল শহরে ফের সক্রিয় ইডি। বালি খাদান মামলার তদন্তে সোনারপুরের পৌঁছে গেলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অফিসাররা।

ঝাড়খণ্ডের বেআইনি বালি খাদান মামলার তদন্তে রাজ্যের মোট ৩ টি জায়গায় ইডির তল্লাশি অভিযান। বুধবার সকালেই সোনারপুরে পৌঁছে গেল ইডি। রাজপুর-সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লিতে বর্ণালী রায় নামে এক মহিলার বাড়িতে বুধবার সকাল থেকে তল্লাশি চালাতে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

জানা গিয়েছে, তাঁর সদ্য প্রয়াত স্বামী অরুণ রায়ের বিরুদ্ধে ঝাড়খণ্ডে বেআইনি বালি খাদান দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বুধবার , তাঁর স্ত্রী বর্ণালীকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। এই দুর্নীতিকাণ্ডে, দেশের মোট ২০ টি জায়গায় বুধবার তল্লাশি অভিযান চালায় ইডি। এদিন পাওয়া তথ্য অনুসারে, ইডির নজরে আপাতত লিপস অ্যান্ড বাউন্ডসের এক কর্মীর ফোন।

আটক করা হয়েছে লিপস অ্যান্ড বাউন্ডসের কর্মী চন্দন বন্দ্যোপাধ্যায়ের মোবাইল। ফোন থেকে কোনও তথ্য কি মুছে ফেলা হয়েছে? কর্মীর ফোনে কি কোনও নির্দেশ পাঠাতেন সুজয়কৃষ্ণ ভদ্র? জানতে ফরেনসিকে পাঠানো হচ্ছে ফোন।



You might also like!