Breaking News
 
Vande Mataram : শপথ অনুষ্ঠান ঘিরে বন্দে মাতরম বিতর্ক, ধর্মনিরপেক্ষ সরকার নিয়ে তোপ ভিসিকের cm Suvendu Adhikari : লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চিন্তার কারণ নেই, বেকার ভাতাও চালু থাকবে, ঘোষণা শুভেন্দু সরকারের Land handover to Bsf : কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দেবে রাজ্য, প্রথম ক্যাবিনেট বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত BJP : রাজনৈতিক হিংসা ইস্যুতে বড় পদক্ষেপ, নিহত ৩২১ বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল রাজ্য সরকার Suvendu Adhikari :শপথের পরই অ্যাকশনে শুভেন্দু সরকার, প্রথম ক্যাবিনেটে বিএসএফ ও আয়ুষ্মান ভারত নিয়ে বড় সিদ্ধান্ত Suvendu Adhikari and Samik Bhattacharya : সল্টলেকের দলীয় কার্যালয়ে শমীক-শুভেন্দু বৈঠক, বৈঠক শেষে কী বার্তা দিলেন শমীক ভট্টাচার্য?

 

West Bengal

2 years ago

Mamata Banerjee:সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে দুর্গাপুজো, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ৩০ অক্টোবর : কোনওরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে দুর্গাপুজো ৷ বোধন থেকে বিসর্জন - সবশেষে কার্নিভাল; সমস্তটাই হয়েছে নির্বিঘ্নে ৷ আর তার জন্য কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রশাসনের অন্য কর্তাদের ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

সোমবার সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তিনি লেখেন, "শান্তিপূর্ণ ও জাঁকজমকপূর্ণভাবে বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়ে দুর্গাপুজো ৷ আমি কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত অফিসার ও সদস্যদের ধন্যবাদ জানাই ৷ পুজোর এই দিনগুলিতে নাগরিকদের ও পুজো উদ্যোক্তাদের পরিষেবা দিতে অক্লান্ত পরিশ্রম করার জন্য ধন্যবাদ ৷ তাঁদের নজরদারি আমাদের উৎসবকে অঘটন-মুক্ত রাখে ৷ আমার এই সমস্ত সহকর্মীদের স্যালুট ৷ আমি ফায়ার ব্রিগেড অফিসার ও অন্যা দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সহকর্মীদেরও ধন্যবাদ জানাই ৷ যারা মাঠে তাদের নিবেদিত ও ত্রুটিহীন পরিষেবা দিয়েছেন ৷ দুয়ারে পরিষেবা দেওয়ার এই চেতনাকে সাধুবাদ জানাই ৷"


You might also like!