
কলকাতা, ২৮ অক্টোবর : আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্যব্যাপী দুয়ারে সরকার। ৩১ ডিসেম্বরের মধ্যেই দুয়ারে সরকারের সব সুবিধা দিয়ে দিতে হবে উপভোক্তাদের, এই মর্মে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে নবান্ন। শুক্রবার জানা গিয়েছে, এবার দুয়ারে সরকারে যুক্ত হল আরও দু'টি পরিষেবা।
সূত্রের খবর, জমির পাট্টার জন্য আবেদন পত্র ও বিদ্যুতের নতুন সংযোগ এবং বিদ্যুতের পুরনো বকেয়া পরিষেবা পাওয়া যেত৷ নতুন দু'টি পরিষেবা শুরু হওয়ায় সেই সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯৷আগামী ১লা নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন জায়গায় জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প করা হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে সব আবেদন পত্রের নিষ্পত্তিও করে দিতে হবে বলে ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে রাজ্য।
