Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Duare Sarkar:১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার

Duare Sarkar
Duare Sarkar

 

কলকাতা: ১ সেপ্টেম্বর থেকে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার। ১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকার চলবে।  এ খবর জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “পরিয়াযী শ্রমিকরা নথি দেবে। যাতে হিসেব থাকে। আমরা পরিবারকে দেখব।”

তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে তিনি বলেন, পরিযায়ী শ্রমিকরা তাঁদের নাম ঠিকানা নিবন্ধীকরণ করবেন। যাতে তাঁরা যেখানেই থাকুক আমাদের কাছে যেন তাঁদের ঠিকানাটা থাকে। কোনওরকম বিপদে পড়লে আমরা পরিবারকে দেখব, সাহায্য করব।

প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে এরাজ্যে এবং ভিন রাজ্যের নানা স্থানে বিভিন্ন দুর্ঘটনায় প্রচুর লোক হতাহত হয়েছে। এর প্রেক্ষিতে বিরোধী পক্ষের নেতৃবৃন্দ বারবার অভিযোগ তুলেছেন, পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের সুযোগ না থাকায় এই অবস্থা হচ্ছে। পরিযায়ী শ্রমিকরাও সাংবাদিকদের কাছে এ কথা স্বীকার করেছেন। মুখ্যমন্ত্রী অবশ্য তা মানতে রাজি নন।


You might also like!