Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

West Bengal

2 years ago

Debangshu Bhattacharya : চালসা স্টেশন নিয়ে রেলের বিরুদ্ধে সরব দেবাংশু!

Debangshu Bhattacharya (File Picture)
Debangshu Bhattacharya (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ডুয়ার্সের একটি অন্যতম পর্যটন স্থান হল চালসা। পাহাড়, নদী এবং চা বাগানে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চালসায় পর্যটকদের আনাগোনা রয়েছে প্রায় সারাবছর ধরেই। তৃণমূল কংগ্রেসের যুবনেতা এবং মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য রেলমন্ত্রকের কাছে আবেদন করলেন শিলিগুড়ি থেকে বামনহাট প্যাসেঞ্জার ট্রেন এই স্টেশনে থামার ব্যাপারে।

দেবাংশু জানান, ট্রেন নম্বর 15467 / 15468 শিলিগুড়ি বামনহাট প্যাসেঞ্জার ট্রেন কোভিড মহামারির আগে জলপাইগুড়ি জেলার চালসা জং (সিএলডি) রেলওয়ে স্টেশনে থামত। কিন্তু পোস্ট কোভিড অবস্থায় এটি আর ট্রেনের স্টপেজ নয়। সংশ্লিষ্ট ট্রেনের স্টপেজ দেওয়ার ব্যাপারে আবেদন করেছেন তিনি।

দেবাংশুর কথায়, এটিই একমাত্র ট্রেন যা চালসা কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার সঙ্গে সংযুক্ত করে। অন্যথায় মানুষ শুধুমাত্র সড়ক পরিবহনের উপর নির্ভরশীল। চালসার মানুষ স্টেশন মাস্টারের মাধ্যমে স্থানীয় ডিআরএমকে ডেপুটেশন দিয়েছে। রেল মন্ত্রকের কাছে দেবাংশু ভট্টাচার্য অনুরোধ করেন, যাতে উল্লেখিত ট্রেন রুটের স্টপেজ হিসাবে চালসা জং (সিএলডি) পুনর্বিবেচনা করে।

প্রসঙ্গত, শীতের শুরু থেকেই রাজ্যের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র ডুয়ার্সের জঙ্গলে পর্যটকদের ভিড় বাড়বে। পাহাড়ের কোলে চালসা বিগত কয়েক বছরে পর্যটকদের পছন্দের তালিকায় থাকে। মূলত, সড়ক পথেই এই এলাকায় পর্যটকদের যাতায়াত বেশি। তবে স্থানীয় বাসিন্দাদের জন্য রেলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবুজ পাহাড় এবং ছোট নদীর সৌন্দর্য্য জায়গাটিকে আরও আকর্ষণীয় করেছে। যে সব পর্যটক ডুয়ার্সের জঙ্গল সাফারির পাশাপাশি একটু অফবিট ছোট গ্রামের খোঁজ করলে চালসায় গিয়ে কয়েক রাত কাটিয়ে আসতে পারেন।

You might also like!