West Bengal

3 years ago

Dense fog in south 24 parganas:দাবদাহের মধ্যেই ঘন কুয়াশা দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশে, ফেরি পরিষেবাও ব্যহত

Dense fog in south 24 parganas
Dense fog in south 24 parganas

 

কলকাতা, ১২ এপ্রিল : পশ্চিমবঙ্গ জুড়ে দাবদাহের মধ্যেই বুধবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশ। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যায় অনেকটাই, ফলে আলো জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করে যানবাহন। দক্ষিণ ২৪ পরগনা জেলার ফেরি পরিষেবাও ব্যহত হয়েছে। পরে অবশ্য কুয়াশা কেটে আকাশ পরিষ্কার হয়ে যায়, দেখা মেলে সূর্যের।

চৈত্র্রের শেষে আবহাওয়ার এই খামখেয়ালিপনা সত্যি ভাবিয়ে তুলছে আবহাওয়া বিজ্ঞানীদের। বিগত কয়েকদিন ধরেই কলকাতা-সহ গোটা রাজ্যের তাপমাত্রা ঊর্ধ্বমুখী। গরমের দহন জ্বালায় জ্বলছে গোটা দক্ষিণবঙ্গ। এই আবহে বুধবার ভোরে আচমকাই ঘন কুয়াশায় ঢেকে গেল দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশ।


You might also like!