West Bengal

2 years ago

Dengue Prevention: কাকদ্বীপ মহকুমায় ডেঙ্গুর বাড়বাড়ন্ত; চলতি মাসেই সংক্রমিত ৬০-এর বেশি, প্রাণহানি হয়নি

Dengue Prevention
Dengue Prevention

 

কাকদ্বীপ, ২৮ সেপ্টেম্বর : দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমায় ডেঙ্গুর বাড়বাড়ন্ত অব্যাহত। চলতি মাসে কাকদ্বীপ মহকুমায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬০ জনের বেশি মানুষ। এদের বেশিরভাগের চিকিৎসা চলছে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। ওয়ার্ডের মধ্যে মশারি টাঙিয়ে চলছে এই চিকিৎসা। গত কয়েকদিনে রোগীর চাপ বেড়েছে।

এই মহকুমার কাকদ্বীপ, নামখানা, সাগর ও পাথরপ্রতিমা ব্লকের আক্রান্তদের চিকিৎসা চলছে। অন্যদিকে ডেঙ্গুর বাড়বাড়ন্ত রুখতে কাকদ্বীপ শহরের প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়ত-এর উদ্যোগে নিকাশী ড্রেন পরিষ্কারের কাছ চলছে। কীটনাশক স্প্রে করা হচ্ছে। চলতি বছরে এই মহকুমায় ডেঙ্গু আক্রান্ত কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছেন হাসপাতালের সুপার ডাঃ কৃষ্ণেন্দু রায়। এটাই স্বস্তির বিষয়।


You might also like!