West Bengal

3 years ago

Cyclone Moka:পূর্বাভাস মিলে গেল, বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ পরিণত ঘূর্ণিঝড় 'মোকা'-য়

Deep Depression intensified into a cyclonic storm
Deep Depression intensified into a cyclonic storm

 

নয়াদিল্লি ও কলকাতা, ১১ মে : পূর্বাভাস মতোই বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) বৃহস্পতিবার সকালে জানিয়েছে, বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় 'মোকা'-তে পরিণত হয়েছে এবং পোর্ট ব্লেয়ারের প্রায় ৫১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, বাংলাদেশের কক্সবাজার থেকে ১২১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে কেন্দ্রীভূত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত নাগাদ এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট সামুদ্রিক ঘূর্ণিঝড় মোকা-র কোনো প্রভাব ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে পড়বে না বলে আইএমডি জানিয়েছে। বিভাগের মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ওড়িশার জন্য ঝোড়ো বাতাস বা বৃষ্টির কোনও পূর্বাভাস জারি করা হয়নি। ঘূর্ণিঝড়টি বাংলাদেশ - মায়ানমার উপকূলের দিকে বাঁক নেওয়ার প্রেক্ষিতে ওড়িশার উপরেও কোনও প্রভাব পড়বে না। তবে, গভীর সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনার প্রেক্ষিতে মৎস্যজীবীদের ১৪ তারিখ পর্যন্ত মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।


You might also like!