West Bengal

3 years ago

ফ্ল্যাটে প্রদীপ জ্বালাতে গিয়ে অঘটন! হুগলিতে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার

Death of a old woman in Hooghly
Death of a old woman in Hooghly

 

হুগলি, ২৪ অক্টোবর : ভূত চতুর্দশীর রাতে আবাসনে প্রদীপ জ্বালাতে গিয়ে অঘটন! আগুনে পুড়ে প্রাণ গেল এক বৃদ্ধার। হুগলির ভদ্রেশ্বর স্টেশন রোড এলাকার ঘটনা। প্রদীপের আগুনে বিপত্তি নাকি শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে। হুগলির ভদ্রেশ্বরের দীর্ঘদিনের বাসিন্দা শোভনা চক্রবর্তী। অশীতিপর ওই বৃদ্ধা স্টেশন রোড সংলগ্ন আবাসনের তিনতলার একটি ফ্ল্যাটে একাই থাকতেন। রবিবার রাতে ওই ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। আগুন লেগেছে বলেই সন্দেহ করেন স্থানীয়রা। তাঁরা দৌড়ে যান। প্রাথমিকভাবে জল ঢেলে আগুন নেভানোর কাজ শুরু হয়। খবর দেওয়া হয় দমকলের। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও, গোটা শরীরই আগুনে পুড়ে যায় বৃদ্ধার। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা করা সম্ভব হয়নি। চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে তাঁর। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

You might also like!