Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Mamata Banerjee Darjeeling Tour: শেষ মুহূর্তে দার্জিলিং সফর বাতিল মমতার

Mamata Banerjee (CM of WB) Darjeeling Tour
Mamata Banerjee (CM of WB) Darjeeling Tour

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তিন দিনের সফরে সোমবারই দার্জিলিঙের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল মমতার।কিন্তু নবান্নের তরফে সোমবার সকালে আনুষ্ঠানিক ভাবে মুখ্যমন্ত্রীর সফর বাতিলের কথা জানানো হয়েছে। কিন্তু কেন হঠাৎ পূর্বপরিকল্পিত এই সফর বাতিল করা হল, তা জানানো হয়নি।

যদিও নবান্ন সূত্রে মমতার দার্জিলিং সফর বাতিলের বেশ কিছু কারণ উঠে আসছে। মনে করা হচ্ছে, ওড়িশায় দুর্ঘটনা পরিস্থিতিতেই দার্জিলিং সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে বাংলার বহু মানুষ মারা গিয়েছেন। শনিবার থেকে ক্রমাগত মৃত্যুসংবাদ আসছে এ রাজ্যে। এখনও বহু মৃতদেহ শনাক্ত করা যায়নি। বাংলার অনেকেই এখনও নিখোঁজ। অনুমান সে কারনেই হয়ত এই সফর বাতিল করেছেন মাননীয়া। 

সূত্রের খবর, সূত্রে খবর, এই ওড়িশার দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করতেই মুখ্যমন্ত্রীর দার্জিলিং সফর আপাতত বাতিল করা হল। তা ছাড়া, রাজ্যে আগামী কয়েক দিন তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। তা-ও সফর বাতিলের একটি কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

You might also like!