Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Death by submission of nomination in Sheetalkuchi:শীতলকুচিতে মনোনয়ন জমা দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু সিপিএম প্রার্থীর

CPM candidate died in an accident after submitting nomination in Sheetalkuchi
CPM candidate died in an accident after submitting nomination in Sheetalkuchi

 

শীতলকুচি, ১৩ জুন  : কোচবিহারের মাথাভাঙ্গার শীতলকুচি সড়কের বাউদিয়া বাজার এলাকায় বিডিও অফিসে মনোনয়ন জমা দিয়ে ফেরার পথে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক সিপিআইএম প্রার্থীর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম আয়েশা বিবি(৪৫)। তিনি খলিসামারি গ্রামের সিপিআইএম প্রার্থী। এদিন আয়েশা বিবি তাঁর ছেলে আজাদ মিয়াঁর সঙ্গে বাইকে শীতলকুচি বিডিও অফিসে যায় মনোনয়ন পত্র জমা দিতে। বাড়ি ফেরার পথে বাউদিয়া বাজার এলাকায় একটি ডাম্পার দ্রুতগতিতে এসে ধাক্কা মারে। মা ও ছেলে দু’জনেই রাস্তায় ছিটকে পড়ে। তবে ছেলের মাথায় হেলমেট থাকায় সে বেঁচে যায়। আয়েশা বিবির মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা আজাদকে চিকিৎসার জন্য শীতলকুচি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী জানায়, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গায় পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

You might also like!