Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Dhupaguri By-Election : কড়া নিরাপত্তায় ধূপগুড়িতে শুরু গণনা, এগিয়ে তৃণমূলের নির্মলচন্দ্র

Nirmal Chandra Roy TMC Candidate Dhupguri  (Collected)
Nirmal Chandra Roy TMC Candidate Dhupguri (Collected)

 

কলকাতা,৮ সেপ্টেম্বর  : শুক্রবার কড়া নিরাপত্তায় ধূপগুড়িতে শুরু হল পোস্টাল ব্যালটের গণনা। এদিন গণনা শুরু হওয়ার পর প্রথম পর্যায়ে এগিয়ে গেল উপ নির্বাচনের তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়।

এদিন প্রার্থী প্রার্থী নির্মলচন্দ্র রায় বলেন, ‘মর্নিং শোস দ্য ডে। বিজেপির কোনও কৌশল কাজ করবে না।’ ২০১৬ সালে শেষবার তৃণমূল জিতেছিল এই কেন্দ্রে। পঞ্চায়েত নির্বাচনে অবশ্য এই এলাকায় এগিয়ে যায় তৃণমূল।

জলপাইগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে এদিন সকাল ৮ টায় শুরু হয় গণনা। গণনা হবে ১০ রাউন্ড । এদিন সকাল ৮ টা থেকে ইভিএম ছাড়াও পোস্টাল ব্যালট, ইলেকট্রনিক্যালিক ট্রান্সমিটেড পোস্টাল ব্যালটেরও গণনা হবে। দুটি ঘরে মোট ১৪টি টেবিলে প্রায় ১০০ জন গণনাকর্মী রয়েছেন। মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬৯ হাজার ৪১৬ জন। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি রয়েছে ১৪৪ ধারা। এছাড়া থাকছে ত্রিস্তরিও নিরাপত্তা বলয়।

প্রসঙ্গতে, এই উপ নির্বাচনে মোট ২৬০ টি বুথে ভোট পড়েছে ৭৮.১৯ শতাংশ। ২০১৬ সালে এই কেন্দ্রে ভোট পড়েছিল ৮৮ শতাংশ, ২০২১-এর বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিলো ৮৭ শতাংশ। বিজেপি বিধায়ক বিষ্ণু পদ রায়ের আকস্মিক মৃত্যুর পর ফাঁকা ছিল এই আসন। সে কারণেই হয় এই উপ নির্বাচন।

You might also like!