West Bengal

3 years ago

Trinamool counter march in Cooch Behar:বন্‌ধের বিরোধিতায় কোচবিহারে পাল্টা মিছিল তৃণমূলের

Trinamool counter march in Cooch Beha
Trinamool counter march in Cooch Beha

 

কোচবিহার, ২৮ এপ্রিল  : শুক্রবার বিজেপির ডাকা বন্‌ধের বিরোধিতা করে কোচবিহার শহরে পাল্টা মিছিল বার করল তৃণমূল। মিছিলে যোগ দেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের বাসচালক এবং তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যরা।

নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে উত্তপ্ত কালিয়াগঞ্জ। সেখানেই এবার পুলিশের বিরুদ্ধে যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। নিহত যুবক তাঁদের কর্মী বলে দাবি বিজেপির । প্রতিবাদে, আজ উত্তরবঙ্গের ৮ জেলায় ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি। বনধ সফল করতে শুক্রবার সকাল থেকেই বিজেপির নেতা, কর্মী ও সমর্থকরা শহরের বিভিন্ন জায়গায় মিছিল বের করেন। উত্তরবঙ্গে বিজেপির ডাকা ১২ ঘণ্টার বন্‌ধের শুরুতেই অশান্তির আবহ কোচবিহার শহরে। বনধ রুখতে তৃণমূলের একটি পালটা মিছিল লাঠি-সোটা নিয়ে চাকির মোড় এলাকায় বের হয়। তারা বেশ কিছু বনধ সমর্থনকারীদের পেছনে তাড়া করে তারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ কোনওভাবে তাদের নিয়ন্ত্রণ করে। এরপর বনধের বিরুদ্ধে তৃণমূলের মিছিলটি চাকির মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা সমস্ত বাসকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেয়।

প্রসঙ্গত, উত্তরবঙ্গেই রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরপর কর্মসূচি রয়েছে তাঁর। ফলে বনধ রোখাটা তৃণমূলের কাছে একটা বড় চ্যালেঞ্জ। 

You might also like!